A Touch of Rural Bengal মন্ডপসজ্জায় বাংলার গ্রামীণ সংস্কৃতির ছোঁয়া
The entrance, backdrop, and initial dining area have been thoughtfully designed to replicate the charm of traditional mud-walled huts, complete with thatched roofs and bamboo fences. To authentically capture the essence of Bengal's rich culture, we have incorporated heritage elements such as the kula, earthen lamps, a tulsi mancha, and native niches (kulungi). The rustic beauty is further elevated through traditional Alpona art motifs, bringing a pure village aesthetic to life. মাটির দেওয়াল, খড়ের ছাউনি ও বাঁখারির বেড়া দিয়ে প্রবেশদ্বার, পশ্চাদপট ও প্রারম্ভিক ভোজনস্থল কুঁড়েঘরের আদলে ফুটিয়ে তোলা হয়েছে। মন্ডপসজ্জায় ব্যবহৃত কুলো, মাটির প্রদীপ, তুলসীমঞ্চ ও কুলুঙ্গির মতো বাংলার সংস্কৃতির ধারক ও বাহক সামগ্রীসমূহকে তুলে ধরা হয়েছে। ঐতিহ্যবাহী কল্কা-আল্পনা চিত্রকলার মাধ্যমে গ্রাম্য ধারায় সৌন্দর্যায়ন করা হয়েছে।
Avoiding Microplastic Contamination খাবারে মাইক্রোপ্লাস্টিক সংক্রমণ এড়ানো
When hot food comes into contact with single-use plastic cups, spoons, or paper/glass items lined with a plastic coating, the food becomes contaminated with microplastics. These tiny particles enter our food chain, penetrating directly into the bloodstream, lungs, and even fetuses. This causes severe health hazards: একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের গ্লাস/চামচ, কাগজের প্লেট, গ্লাস, বাটির গায়ে প্লাস্টিকের আবরণ গরম খাবারের সংস্পর্শে এসে, খাবার মাইক্রোপ্লাস্টিক সংক্রমিত হয়। মাইক্রোপ্লাস্টিক আমাদের খাদ্যশৃঙ্খলে প্রবেশ করে সরাসরি রক্ত, ফুসফুস এমনকি গর্ভস্থ ভ্রূণেও পৌঁছে যাচ্ছে।
- Hormonal Imbalance: Endocrine Disrupting Chemicals (EDCs) found in plastics can severely reduce fertility. হরমোনের ভারসাম্যহীনতা: এতে থাকা ‘এন্ডোক্রাইন ডিসরাপ্টিং কেমিক্যাল’ (EDC) প্রজনন ক্ষমতা কমিয়ে দেয়।
- Cellular Damage: It creates oxidative stress, which increases the risk of cancer over the long term. কোষের ক্ষতি: এটি অক্সিডেটিভ স্ট্রেস তৈরি করে যা দীর্ঘমেয়াদে ক্যান্সারের ঝুঁকি বাড়ায়।
- Metabolic Issues: It has the potential to impair and destroy liver and kidney functionality. বিপাকীয় সমস্যা: লিভার এবং কিডনির কার্যক্ষমতা নষ্ট করতে পারে।
Limiting Plastic Usage প্লাস্টিকের ব্যবহার সীমিত করা
- Harm to Wildlife & Marine Life: Globally, about 400 million tons of plastic are produced annually, with only a 9% recycling rate. The rest accumulates in dumping grounds and oceans, causing the deaths of millions of marine turtles, birds, and whales each year. বন্যপ্রাণী ও সামুদ্রিক জীবনের ক্ষতি: প্রতি বছর বিশ্বে প্রায় ৪০০ মিলিয়ন টন প্লাস্টিক উৎপাদিত হয়। এর মধ্যে মাত্র ৯% রিসাইকেল বা পুনর্ব্যবহার করা সম্ভব হয়। বাকিটা ডাম্পিং গ্রাউন্ড বা সমুদ্রে জমা হয়। প্লাস্টিক খেয়ে ফেলে প্রতি বছর লক্ষ লক্ষ সামুদ্রিক কচ্ছপ, পাখি এবং তিমি মারা যাচ্ছে।
- Spread of Disease: Plastic containers do not decompose. When carelessly discarded, they collect rainwater, accelerating mosquito breeding and the spread of mosquito-borne diseases. মশাবাহিত রোগের বিস্তার: প্লাস্টিকের পাত্র মাটিতে মেশে না। যত্রতত্র ফেললে বর্ষাকালে জল জমে মশার বংশবিস্তার ও মশাবাহিত রোগের সংক্রমন ত্বরাণ্বিত করে।
- Toxic Emissions: Burning plastic releases carcinogenic gases known as Dioxin and Furan. বিষাক্ত রাসায়নিক নিঃসরণ: প্লাস্টিক পোড়ালে ডাইঅক্সিন (Dioxin) এবং ফিউরান (Furan) নামক ক্যান্সার সৃষ্টিকারী গ্যাস উৎপন্ন হয়।
Maintaining Hygiene Standards স্বাস্থ্যবিধির গুণমান বজায় রাখা
At large events, vast quantities of plates and glasses are usually washed in stagnant tubs of water rather than under running water. This leads to cross-contamination, spreading germs from one plate to another. Hurried washing often leaves behind soap residue and oil stains. Furthermore, plates are frequently wiped with dirty cloths or stacked while still wet—creating a moist environment where bacteria multiply rapidly. Due to exhaustion or negligence, cleaning staff often fail to maintain proper sanitary standards. বড় অনুষ্ঠানে প্রচুর প্লেট-গ্লাস সাধারণত দুটি আবদ্ধ পাত্রের জলে ধোয়া হয়। Running water ব্যবহার না করায় জীবাণু এক প্লেট থেকে অন্য প্লেটে ছড়িয়ে পড়ে (Cross-contamination)। তাড়াহুড়ো করে ধোয়ার কারণে অনেক সময় প্লেটে সাবানের অবশিষ্টাংশ বা তেলের দাগ থেকে যায়। প্লেটগুলো ধোয়ার পর নোংরা কাপড় দিয়ে মোছা হয় বা ভেজা অবস্থায় স্তূপ করে রাখা হয়। আর্দ্র পরিবেশে ব্যাকটেরিয়া খুব দ্রুত বংশবৃদ্ধি করে। কর্মীরা ক্লান্ত হয়ে বা অবহেলায় সঠিক মান বজায় রেখে পরিষ্কার করেন আধুনিক পদ্ধতিতে।
Our Eco-Friendly Cutlery Selection আমাদের পরিবেশবান্ধব কার্টলারি তালিকা
| Item ব্যবহৃত সামগ্রী | Eco-Friendly Material পরিবেশবান্ধব উপাদান |
|---|---|
| Coffee Cup কফির খুলি | Terracotta / Earth মাটি |
| Pakora Bowl পকোড়ার বাটি | Sal Leaf শালপাতা |
| Sweet Corn Bowl সুইট কর্ন চাটের বাটি | Sugarcane Bagasse আখের ছিবড়ে |
| Spoons চামচ | Corn Starch ভুট্টার শ্বেতসার |
| Jalebi Plate জিলিপির প্লেট | Paper কাগজ |
| Dinner Plate নৈশভোজের থালা | Areca Palm Leaf সুপারি পাতা |
| Drinking Glass গ্লাস | Sugarcane Bagasse আখের ছিবড়ে |
| Parcel Container পার্সেল কন্টেনার | Sugarcane Bagasse আখের ছিবড়ে |
| Parcel Carry Bag পার্সেল ক্যারিব্যাগ | PLA Biodegradable Plastic পলি ল্যাক্টিক অ্যাসিড দ্বারা গঠিত পচনশীল জৈব প্লাস্টিক |
| Toothpick দাঁতের কাঠি | Wood কাঠ |